বিশ্ব

ব্রিটিশ পার্লামেন্টে আবেগঘন ভাষণ দিয়েছেন জেলেনস্কি,দাঁড়িয়ে অভিবাদন জানান আইনপ্রণেতারা

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এক আবেগঘন ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

মঙ্গলবার (৮ মার্চ) রুশ আগ্রাসনের বিরুদ্ধে এবং ইউক্রেনের পক্ষে জনমত গড়ে তুলতে ভার্চুয়ালি তিনি এই ভাষণ দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজ।

কিছুতেই হাল ছেড়ে না দেয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেন, আমরা কিছুতেই হারব না। দেশের জন্য যেকোনো মূল্যে আমরা লড়াই চালিয়ে যাব। যুদ্ধ চালিয়ে যাব বনে-জঙ্গলে, ক্ষেতে-খামারে, পথে-প্রান্তরে, জলে-স্থলে, আকাশে-বাতাসে, নদীর তীর থেকে তীরে। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।’

এ লড়াই চালিয়ে নিতে সকলের সহায়তা চান তিনি।

এ সময় রাশিয়াকে সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। তিনি মস্কোর ওপর যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞা জারি করতেও বলেন।

জেলেনস্কির এই ভাষণকে ব্রিটিশ আইনপ্রণেতারা দাঁড়িয়ে অভিবাদন জানান।

Related Articles

Leave a Reply

Back to top button