ভূরাজনীতি

নাইকো মামলায় খালেদা জিয়ার চার্জ শুনানি আজ

কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকো মামলায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি জন্য নির্ধারিত দিন আজ ।

গত ১ ফেব্রুয়ারি বেগম জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তাঁর আইনজীবীদের করা আবেদন মঞ্জুর করে ৩৩তম বারের মতো শুনানি পিছিয়ে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলাটি করেন।

অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button