অন্য খবর

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, এদিন বিকেল ৪টার কিছু পরে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছালে গাড়িতে রেখেই তাকে টিকা দেয়া হয়।

গত ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল।

Related Articles

Leave a Reply

Back to top button