বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মায়ের মৃত্যু; প্রধানমন্ত্রীর শোক

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত রোগে ভুগছিলেন।

মঙ্গলবার বিকেলে আসরের নামাজের পর স্থানীয় বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মালেকা বেগমকে সমাহিত করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button