বাংলাদেশ

চিত্রনায়ক-সাংসদ ফারুকের অবস্থার অবনতি, সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

চিত্রনায়ক-সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সিঙ্গাপুর নেয়া হচ্ছে। দীর্ঘ এক মাস ধরে জ্বরে ভুগছেন তিনি। ১০১ ডিগ্রির নিচে নামেনি জ্বর। বর্তমানে রাজধানীর এভারকেয়ার (অ্যাপোলো) হাসপাতালে ভর্তি আছেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, রক্তে সংক্রমণ ও জ্বর না কমায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। অনুমতি পেলে দ্রুতই তাকে সেখানে নেওয়া হবে।

গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফারুককে। করোনাসহ নানা ধরনেরে পরীক্ষা করা হলেও অসুস্থতার কারণ উদ্ধার করা সম্ভব হয়নি। করোনার ফলও বারবার নেগেটিভ আসে। তখন বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট বাসায় যান ফারুক।

এরপর প্রচণ্ড অসুস্থতা অনুভব করলে ৩১ আগস্ট তাকে আবারও হাসপাতালটিতে ভর্তি করা হয়। করোনার পাশাপাশি টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়। সবকিছুই নেগেটিভ রয়েছে। কিন্তু জ্বর না কমায় গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয়েছে তাকে।

Related Articles

Leave a Reply

Back to top button