স্পোর্টেইনমেন্ট

বিয়ের কয়েক ঘন্টা পরেই স্বামীর কাছে নিজের চাওয়া প্রকাশ করলেন মাহি

সারপ্রাইজ নিয়ে হাজির হবো ১৩ সেপ্টেম্বর। এমন একটি স্ট্যাটাস দিয়ে ভক্তদের অপেক্ষায় রেখেছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িতা মাহিয়া মাহি। এর সত্যিই সবাইকে চমক দিয়ে নিজের বিয়ের ছবি প্রকাশ করে নতুন সংসারের খবর জানালেন আলোচিত এই নায়িকা।

এর ঠিক কয়েক ঘন্টা পরই মাহি তার ফেসবুক থেকে দুইটি ছবি পোস্ট করে বর্তমান স্বামীর কাছে নিজের চাহিদা তুলে ধরেন।

বিষয়টি হচ্ছে এদিন-ই ছিলো মাহির বর্তমান স্বামী রাকিব সরকারের জন্মদিন। আর সেই জন্মদিনের শুভেচ্ছা জানান মাহি। আর সেখানে রাকিবের কাছে আজীবনের জন্য নিজের চাওয়া প্রকাশ করে মাহি লেখেন ‘রাকিব সরকার সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না। ’

মাহি এর আগে ২০১৬ সালে মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে দ্বিতীয়বার সম্পর্কে জড়ান এই নায়িকা।

Related Articles

Leave a Reply

Back to top button