স্পোর্টেইনমেন্ট

বিসিবি সভাপতির অস্ত্রোপচার আজ রাতে

যুক্তরাজ্যে একটি হাসপাতালে আজ রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের অস্ত্রোপচার হবে। প্রোস্টেটের সমস‌্যার কারণে তার অস্ত্রোপচার করাতে হচ্ছে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বোর্ড প্রধানের শারীরিক অবস্থা ভালো আছে। আজ বাংলাদেশ সময় রাতে তার অস্ত্রোপচার হবে। এমনিতে কোনো সমস্যা নেই।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে বিসিবি সভাপতি দেশের ক্রিকেটার, সাধারণ মানুষ এবং ক্রিকেটের বাইরের অ‌্যাথলেটদের পাশে ছিলেন। গণমাধ‌্যমেও তার কম-বেশি উপস্থিতি ছিল। শেষবার ক্রিকেট নিয়ে কথা বলেছেন জাতীয় ক্রীড়া পরিষদে। সেদিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে দেশের ২৩টি ফেডারেশনের অসহায় ক্রীড়াবিদদের জন্য ৫০ লাখ দশ হাজার টাকার চেক হস্তান্তর করেন নাজমুল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button