হারারেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট খেলা দিয়ে শুরু হচ্ছে তিন ফরম্যাটের এই সিরিজ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
জিম্বাবুয়ে সফরের আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় পাওয়া চোট থেকে সেরে উঠতে পারেননি তামিম ইকবাল। তাই তাকে ছাড়াই হারারে টেস্টে নেমেছে বাংলাদেশ দল।
এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন তিনি। এদিকে ১৬ মাস আগে টেস্ট দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদও ফিরেছেন টেস্ট দলে।
দুই দলের কাছেই এই লড়াই অনেক গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ৯ সিরিজে ১৭ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। দুই দলেরই জয় সমান ৭টি করে। এই ম্যাচে যে দল জিতবে তার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ।
বাংলাদেশ একাদশ
মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।



