বিশ্ব

বিশ্বের সর্ববৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা

বিশ্বের সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াজাত ও সরবরাহকারী প্রতিষ্ঠান জেবিএস-এর কম্পিউটার সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। জেবিএস জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটিরি কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জেবিএসে এ সাইবার হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় সাময়িকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থগিত হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার শ্রমিক।

হ্যাকাররা মোটা অংকের অর্থের বিনিমনে সব তথ্য ফেরত দিতে রাজি হয়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কোম্পানিটির ধারণা, সম্ভবত রাশিয়াভিত্তিক কোনও অপরাধী চক্র এ সাইবার হামলা চালিয়েছে।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই ঘটনা তদন্তে কাজ শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button