স্পোর্টেইনমেন্ট

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড সাকিবের

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান।

সমান ৩৯টি উইকেট রয়েছে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদিরও। তিনি ৩৪ ইনিংস বোলিং করে নিয়েছেন ৩৯ উইকেট। সেখানে সাকিবের ৩৯ উইকেট নিতে লেগেছে মাত্র ২৭ ইনিংস। এছাড়া ইকোনমি এবং গড়েও আফ্রিদির চেয়ে এগিয়ে সাকিব।

এখন সুপার টুয়েলভে আরও পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই পাঁচ ম্যাচ থেকে আর মাত্র একটি উইকেট পেলেই এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হবেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারিরা হলেন,

১. সাকিব আল হাসান-২৭ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/৯
২. শহিদ আফ্রিদি-৩৪ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/১১
৩. লাসিথ মালিঙ্গা-৩১ ইনিংসে ৩৮ উইকেট, সেরা বোলিং ৫/৩১
৪. সাইদ আজমল-২৩ ম্যাচে ৩৬ উইকেট, সেরা বোলিং ৪/১৯
৫. অজন্থা মেন্ডিস-২১ ম্যাচে ৩৫ উইকেট, সেরা বোলিং ৬/৮

Related Articles

Leave a Reply

Back to top button