ইকোবিজ

বিদ্যুৎ সংকট নিরসনে সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশনা

কেন্দ্রীয় ব্যাংক, বিদ্যুৎ সাশ্রয়ে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক মাকসুদা বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ইতোপূর্বে (বিআরপিডি সার্কুলার নং-১৮-২০১২ জারির পূর্বে এবং পরে) যে সকল ব্যাংক শাখায় সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে সকল শাখায় সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে মর্মে নির্দেশনা প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিয়ন্ত্রক সংস্থার বিশেষ অনুমতি সাপেক্ষে আগে কিছু ব্যাংক নির্ধারিত সময়ের পরেও ব্যাংকিং পরিচালনা করতো। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে বিকেল ৫টার পর আর কোনো কার্যক্রম চালানো যাবে না। ৩টার মধ্যে লেনদেন ও বিকেল ৫টার মধ্যে সব ধরনের আনুষঙ্গিক কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button