ভারতের ঘরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতলো ভারত। এ নিয়ে পাঁচ বার ট্রফি জিতল ভারতের অনূর্ধ্ব-১৯ দল।
ম্যাচের শুরু থেকেই বেশ ভালো খেলছিলেন রবি কুমার। দ্বিতীয় ওভারেই তিনি তুলে নেন ওপেনার জ্যাকব বেথেলকে। চতুর্থ ওভারে অধিনায়ক টম প্রেস্টকে তুলে নেন রবি। এরপর রাজ পরপর নেন জর্জ থমাস, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল এবং রেহান আহমেদকে। রিউ ফেরার পর ৫ রানের মধ্যেই ইংল্যান্ডের বাকি দুই উইকেটের পতন হয়।
ভারতের শুরুটাও ভাল হয়নি। দ্বিতীয় বলেই ফিরে যান অঙ্গক্রিশ রঘুবংশী। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে প্রথম উইকেটে জুটি গড়ছিলেন হর্নুর সিংহ এবং শেখ রশিদ। কিন্তু লেগ সাইডের বল ছাড়তে গিয়ে গ্লাভসে লাগে হর্নুরের। উইকেটকিপার সহজেই ক্যাচ ধরেন। দায়িত্ব এসে পড়েছিল সেই রশিদ এবং যশের কাঁধেই। সেমিফাইনালে চাপের মুখে অসাধারণ জুটি গড়েছিলেন দু’জনে। ফাইনালেও ভালোই এগোচ্ছিলেন। কিন্তু তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ার আগেই ফিরলেন রশিদ নিশান্ত সিন্ধু এবং রাজ দুইজনে মিলে পঞ্চম উইকেটে যে – রানের জুটি গড়লেন, তাই ভারতকে বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে দিল।



