স্পোর্টেইনমেন্ট

বিদায়ী বছরকে ধন্যবাদ দিয়ে নতুন বছরে নতুন বার্তা দিলেন মেসি

২০২২ সাল যেনো ছিলো লিওনেল মেসির। দুই হাত ভরে সাফল্য অর্জণ করেছেন তিনি বছর জুড়েই। তার নেতৃত্বেই আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর পর হাতে পেলো বিশ্বকাপ। এ সব প্রাপ্তির বাইশকে তাই ধন্যবাদ জানাতে ভুলেননি মেসি।
বছরের শেষ দিনটা পরিবারের সঙ্গেই কাটিয়েছেন মেসি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এটা এমন একটা বছর শেষ হল, যা আমি কখনো ভুলতে পারব না। আমি সব সময় যে স্বপ্নটি তাড়া করেছি, তা অবশেষে সত্যি হয়েছে।’
পরিবারকে ধন্যবাদ দিয়ে মেসি বলেন, ‘বাইশ সালটা এতটা দারুণ হত না, যদি পরিবারকে পাশে না পেতাম। আমার বন্ধু, সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যারা কঠিন সময়েও আমার পাশে দাঁড়িয়েছে।’
তাছাড়াও লিও জানান, ‘আমাকে সারা বিশ্বের অনেক মানুষ উৎসাহিত করেছে। আমি নিজ দেশ থেকে যেমন ভালোবাসা পেয়েছি, তেমনই প্যারিস, বার্সেলোনা ও অনেক দেশ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।’
নতুন বছরের শুরুতে ভক্ত, সমর্থকদের উদ্দেশ্যে মেসি লিখেন, ‘আমি প্রার্থনা করি এই বছরটিও সবার জন্য চমৎকার কাটুক ও ২০২৩ সালে সকলেই সুখী থাকুক। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও শক্তি কামনা করি।’

Related Articles

Leave a Reply

Back to top button