ফলোআপ

বিএফইউজে নির্বাচন ২৩ অক্টোবর হতে বাধা নেই

হাই কোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত, তাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন ২৩ অক্টোবর হতে বাধা নেই।

রবিবার (১০ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বারজজ আদালত এ আদেশ দেন।

গত ২৮ সেপ্টেম্বর বিএফইউজে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন। সেসঙ্গে রুল জারি করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌসের নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চান আদালত।

ভোটার তালিকায় নিজের নাম না থাকার বিষয়টি উল্লেখ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস ২৩ সেপ্টেম্বর রিটটি করেন।

Related Articles

Leave a Reply

Back to top button