ভূরাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যেগে উদ্বোধন হলো দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী।

সোমবার (১৫ জুন), রাজধানীর কলাবাগান মাঠে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা বাংলাদেশে ১৫ -১৭ জুন তিন দিন ব্যাপি জেলা-উপজেলা পর্যায়ে এ কর্মসূচী পালন করবে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিট।

Related Articles

Leave a Reply

Back to top button