বাংলাদেশ
শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

দেশের আকাশে রবিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে উদযাপন হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
রবিবার (২৪ মে) সন্ধ্যার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সারা দেশে ইদ উদযাপন হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহসুদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের বরাত দিয়ে চাঁদ দেখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন।



