ভূরাজনীতি

বিএনপির গণমিছিল ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করবে আ’লীগ

আজ ৩০ ডিসেম্বর (শুক্রবার) অনুমতি সাপেক্ষে রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। এদিকে বিএনপির এ কর্মসূচিকে কেন্দ্র করে দিনব্যাপী রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমাবেশ করবে আওয়ামী লীগ।

রাজধানীর উত্তরা, মহাখালী, শ্যামলী, ফার্মগেট, মিরপুর গাবতলী, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, রামপুরা বাড্ডা ইউলুপ, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং যাত্রাবাড়ী এলাকায় কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম থাকবে। সেখানে মহানগর, থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে মোটামোটি সমাবেশে রূপ নেবে।

দলীয় সূত্র অনুযায়ী : 

উত্তরায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দুকুর রহমান ও ধর্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

মহাখালীতে প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।

শ্যামলীতে প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া ‍সুলতানা।

ফার্মগেটে প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

মিরপুর গাবতলীতে সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম এবং সাবেক সদস্য আবদুল আওয়াল শামীম।

যাত্রাবাড়ীতে প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, এবং কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

এছাড়া শ্যামলী এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সশরীরে যুক্ত থাকবেন।

এদিকে, দুপুর আড়াইটায় কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে মূল মিছিল শুরু হবে বিএনপির। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ থাকবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে শুধু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button