বাংলাদেশ

স্বামীর বটির কোপে স্ত্রী নিহত

বটি দিয়ে কুপিয়ে, স্ত্রীকে হত্যা করেছে স্বামী।

রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার ৪ নম্বর এভিনিউয়ের ৪ নম্বর রোডের ৭৩/৭৫ নম্বর অ্যাপার্টমেন্টের ডি/৩ নম্বর ফ্ল্যাটে, শুক্রবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় স্ত্রী উমামা বেগম কনককে (৫২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় রাতেই মারা যান। ঘটনার পর পুলিশ নিহতের স্বামী ওমর ফারুককে (৫১) গ্রেফতার করেছে।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘কয়েক বছর আগে ওমর ফারুক জাপান থেকে ফিরে আসেন। ডিওএইচএসের ওই ফ্ল্যাটটি স্ত্রীসহ তার নিজের নামে সমহারে মালিকানায় ক্রয় করেন। এর মধ্যে স্ত্রী তার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে অন্য আত্মীয়-স্বজনকে দিয়ে ব্যবসার নামে বিনিয়োগ করে। কিন্তু ব্যবসায় ক্ষতির কথা জানিয়ে টাকা আর ফেরত দেননি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হয়।

শুক্রবার রাত ১২ টার দিকে স্বামী স্ত্রীকে ফ্ল্যাটের অংশ তার নামে লিখে দিতে বলেন। স্ত্রী অস্বীকার করলে ওমর ফারুক রান্নাঘর থেকে বটি দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে আঘাতের কারণে মৃত্যু হয় স্ত্রী উমামা বেগম কনকের।

Related Articles

Leave a Reply

Back to top button