বাংলাদেশ
ঈদের পর কঠোর লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত সারাদেশ কঠোর লকডাউন থাকবে। এ সময় প্রয়োজন ছাড়া জনসাধারণের চলাচল নিষিদ্ধ সহ শপিংমল, দোকানপাট, গণপরিহন এবং গার্মেন্টসসহ সব শিল্প কারখানা বন্ধ থাকবে।
শনিবার (১৭ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোরবানিতে আমাদের বিশাল অর্থনীতির বিষয়টি মাথায় রেখেই বিধিনিষেধ শিথিল করেছে। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
যতদিন পর্যন্ত সবাইকে টিকার আওতায় আনা সম্ভব না হবে ততদিন পর্যন্ত মাস্ক ব্যবহার করতে হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।



