বিশ্ব
বাগদাদে হামলার দায় স্বীকার আইএসের, যুক্তরাষ্ট্রের নিন্দা

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।
এদিকে বাগদাদে ওই আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ৩ বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।
ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডেনিয়েল স্মিথ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানান।



