বিশ্ব

ভারতে চীনা পণ্য বয়কট, বেড়ে গেছে ওষুধের দাম

লাদাখের গালওয়ানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় চীনা পণ্য বয়কটের তোড়জোড় চলছে  ভারতে। কিন্ত এতে করে কিছুটা বিপাকেও পড়তে হচ্ছে দেশটিকে। কারন কোন বিকল্প ব্যবস্থা না করেই চীনা পণ্যকে বয়কট করছে ভারত। এতে করে হঠাৎ-ই বেড়ে গেছে ওষুধ তৈরির কাঁচামালের দাম। খবর হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উত্তরাখণ্ড রাজ্যে শতাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রধান কার্যালয় রয়েছে। সেখানকার এক শীর্ষ ওষুধ উৎপাদক সংস্থার কর্ণধার জানিয়েছেন, গালওয়ান উপত্যকার ঘটনায় চীন বয়কটের ডাক ওঠার জেরে ওষুধের কাঁচামাল সরবরাহকারী সংস্থাগুলো রাতারাতি ৩০ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে। তারা সাম্প্রতিক পরিস্থিতির দোহাই দিলেও মূলত অনৈতিক উপায়ে লাভবান হওয়ার জন্যই এগুলো করা হচ্ছে বলে মত এ ব্যবসায়ীর।

ওষুধ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত ওষুধ তৈরির কাঁচামালের ৮০ শতাংশই আমদানি করে চীন থেকে। ইউরোপ-আমেরিকা থেকে তা কিনতে গেলে দ্বিগুণ দাম দিতে হয়।তাই ভারতের জন্য চীনা পণ্য পুরোপুরি বয়কট একপ্রকার অসম্ভব।

Related Articles

Leave a Reply

Back to top button