স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশ দলের নতুন ফিল্ডিংকোচ ম্যাকডারমট

অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে বাংলাদেশ দলের নতুন ফিল্ডিংকোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

শনিবার রাতে এক বিবৃতিতে নতুন কোচ নিয়োগের খবর জানিয়েছে বিসিবি।

৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে।

বিসিবি এর আগে আফগানিস্তান সিরিজে রাজিন সালেহকে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলো।

বিশ্বকাপের ব্যর্থতার পর সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুককে বিদায় করে দেওয়ার পর দুই দফা দেশি কোচদের দিয়ে চেষ্টা করে দেখা হয়েছে। কিন্তু লাভ হয়নি। চলতি সিরিজের দুই সংস্করণে নয়টি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। তাই বাধ্য হয়েই ফের বিদেশি কোচের দিকেই ঝুঁকল বিসিবি।

ম্যাকডারমট এর আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিসিবি ক্রিকেট একাডেমীর প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং হাই পারফরম্যান্স ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০ বছরেরও বেশি সময় ধরে কোচিং অভিজ্ঞতা রয়েছে ৪১ বছর বয়সী ম্যাকডরমটের। ছিলেন শ্রীলংকা দলের ফিল্ডিং কোচ এবং শ্রীলংকা ‘এ’ দলের প্রধান কোচ।

অস্ট্রেলিয়া সিনিয়র দলের অন্তর্বর্তী সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button