বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতির সম্পর্ক রয়েছে: ভারতীয় সহকারী হাই কমিশনার

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতির সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার (সিলেট) নিরাজ কুমার জয়সওয়াল।

আজ সোমবার সিলেট নগরীর শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট সংস্কৃত কলেজ পূজা মন্ডপ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বাঙালি হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

এ উৎসবের মাধ্যমেই আমরা সকলে আনন্দ ভাগাভাগি করতে পারি। উৎসবের মাধ্যমে একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। বাংলাদেশ ভারতের মধ্যেও তেমনি একটি গভীর সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে।

দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সর্বজনীন। এ সার্বজনীনতা প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।

দূর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট সংস্কৃত কলেজ পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সহধর্মীনী নিতা জয়সওয়ালসহ অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও পূজা কমিটির প্রধান সমন্বয়কারী ড. দিলীপ কুমার দাস চৌধুরী, সিলেট সাংস্কৃতিক কলেজের পূজা কমিটির সভাপতি ডা. রনজিত দেবনাথ, সহ-সভাপতি জয়ন্ত ব্যানার্জী, সাধারণ সম্পাদক বিন্দু মজুমদার, প্রফেসর ড. হিমাদ্রী শিখর রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অর্জুন কুমার চক্রবর্তী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button