ভূরাজনীতি

বাংলাদেশে এখনো সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে এখনো সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে ৷ সেই বিষবাষ্প থেকে জাতিকে উদ্ধার করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (২৭ এপ্রিল) সকালে শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের  একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন  একজন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা। সেই অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে  এগিয়ে যেতে হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button