বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু করেছে মিশর

আফ্রিকার দেশ মিশর শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল (পোর্ট এন্ট্রি) ভিসা চালু করেছে।

সম্প্রতি সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কায়রোয় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।

পরে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন কারণে মিশর ভ্রমণ করেন বাংলাদেশিরা। এই ভ্রমণের ক্ষেত্রে তারা ঢাকায় দূতাবাস থেকে ভিসা নিতেন। তাদের এখন থেকে শর্তসাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।

যে বাংলাদেশিরা জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা শেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন, তারাই মিশরের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন।

Related Articles

Leave a Reply

Back to top button