বাংলাদেশ

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি, ২২ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে মাছ ধরার একটি ট্রলার এফবি আল্লাহর দান ডুবে গেছে। পরে ট্রলারের ২২ জেলেকে জীবিত উদ্ধার করে স্থানীয় জেলেরা। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ আগস্ট)।

জাল, তেল ও মালামালসহ ট্রলারটির মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ট্রলার মালিকের ছেলে এজাজুল হক (১৮)। ট্রলারটি ডুবে যাওয়ার সময় এজাজুল হক ট্রলারে ছিলেন।

নাজিরারটেক উপকূলে আসার পর এজাজুল হক বলেন, ২২ জেলেসহ শুক্রবার দুপুর ২টায় নাজিরারটেক উপকূল থেকে মাছ ধরার জন্য সাগরের উদ্দেশে রওনা হয়েছিলো। তেল, খাদ্য সামগ্রীসহ দুই লাখ টাকার মালামাল তোলা হয়। কিন্তু নাজিরারটেক পয়েন্টে পৌঁছাতেই ট্রলারটি বালিতে আটকা পড়ে। এরপর ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button