ভূরাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

আজ সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এসময় ডেপুটি স্পিকারের পরিবারের সদস্যসহ তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবসহ সকল শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।

তিনি যেন তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button