বাংলাদেশ

বগুড়া জেলা তথ্য অফিসারের ইন্তেকালে তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

বগুড়া জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মজিবর রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং সচিব খাজা মিয়া।

মঙ্গলবার বিকেলে বগুড়ার একটি হাসপাতালে ৫৬ বছর বয়সী বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের এই সদস্যের শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তারা প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় অকাল প্রয়াত মজিবর রহমানের দুই যুগেরও বেশি সময়ের নিবেদিতপ্রাণ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button