বাংলাদেশ

ফাইজারের আরও ২৫ লাখ টিকা পৌঁছেছে ঢাকায়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এসব টিকা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপিয়ান এয়ারে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সিএমএসডি ও বিমান বন্দর কর্তৃপক্ষ টিকাগু‌লো গ্রহণ ক‌রে।

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আজ আসা আরও ২৫ লাখ টিকা নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।

এর আগেও ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মর্ডানার টিকা পেয়েছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button