প্রিন্স অব ওয়েলস উপাধি পেলেন উইলিয়াম, প্রিন্সেস কেট

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নিয়ন অনুযায়ী ব্রিটেনের নতুন রাজা চার্লস তার বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনকে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধি দিয়েছেন। খবর: রয়টার্স ও বিবিসির।
এই দুই উপাধি আগে চার্লস এবং তার প্রয়াত স্ত্রী ডায়ানার ছিল।
রানি এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা বনে যাওয়া চার্লস শুক্রবার তার প্রথম ভাষণে বলেছেন, উত্তরসূরী উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস বানাতে পেরে তিনি গর্বিত।
রাজা হওয়ার আগ পর্যন্ত চার্লস ১৯৫৮ সাল থেকে এই প্রিন্স অব ওয়েলস উপাধি বয়ে বেড়াচ্ছিলেন।
এরই মধ্যে প্রিন্স উইলিয়াম ও কেট তাঁদের নতুন উপাধি কর্নওয়াল এবং কেমব্রিজের ডিউক ও ডাচেস গ্রহণ করেছেন। পরিবর্তন এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় তাঁদের নামেও। শুক্রবার তাঁদের টুইটার অ্যাকাউন্ট দেখা যায় কর্নওয়াল এবং কেমব্রিজের ডিউক ও ডাচেস নামে। প্রিন্স অব ওয়েলস পদটি রাজসিংহাসনের উত্তরসূরির জন্যই রাখা হয়। যিনি রাজা বা রানীর অবর্তমানে সিংহাসনে আরোহণ করেন।



