অন্য খবর
ছাদে চাঁদ দেখতে গিয়ে তারার দেশে পপতারকা

গ্র্যামি মনোনয়ন পাওয়া স্কটিশ পপতারকা ও প্রযোজক সোফি জিওন, বাসার ছাদে চাঁদ দেখতে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ।
স্থানীয় সময় শনিবার ভোর ৪টায় গ্রিসের অ্যাথেন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে এ তারকা কণ্ঠশিল্পীর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।
সোফির এক প্রতিনিধির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পূর্ণচন্দ্র দেখতে ওই রাতে বাসার ছাদে উঠেছিলেন সোফি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান।
২০১৮ সালে ‘Oil of Every pearl’s Un-Insides’ শিরোনামে সোফির প্রথম অ্যালবাম বের হয়েছিল।



