ফুট ওভার ব্রিজ, যাত্রী ছাউনী নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজধানীর ইসিবি চত্বরে ফুট ওভার ব্রিজ, যাত্রী ছাউনী স্থাপনসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত জনগণ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বিশেষ বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট এলাকার সামাজিক উদ্যোক্তা, দেশের ছাত্ররাজনীতির বিশেষ ব্যক্তিত্ব জনাব মহিউদ্দিন আহমেদ, উদ্যোক্তা রোমেল কায়েস, ছাত্রনেতা মেহেদী হাসান জনি, এবং সমাজসেবক সোহেল রানা খান। মানববন্ধন কর্মসূচির উদ্যোগ নেন এলাকার তরুণ উদ্যোক্তা ও সমাজসেবী ব্যাক্তিত্ব রোমেল কায়েস, সহযোগী হিসেবে ছিলেন স্বেচ্ছাসবী সাইফুল ইসলাম লিমন, মাহবুব মুন্না, মহিউদ্দিন আল মুহিত, সৈয়দ জয়, হাসনাইন সৌরভ, জয়নাল আবেদীন ও আহতামিন নাসিম।
ঢাকা বিমানবন্দর, সেনানিবাস, মিরপুর ডিওএইচএস এলাকা সহ গুলশান, বনানী ও বৃহত্তর মিরপুর এলাকায় প্রবেশ ও প্রস্থানের জন্য প্রধান সড়ক এই ইসিবি চত্বর। এখানে ফুট ওভার ব্রিজ, যাত্রী ছাউনী স্থাপন ও স্পিড ব্রেকার, জেব্রা ক্রস না থাকায় জীবনের ঝুঁকি নেয়া রাস্তা পারাপার করছেন যাত্রীরা। তাই মানববন্ধনে ১০ দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হলো:
১. ইসিবি চত্বরের দুই পাশে ফুট ওভার ব্রিজ স্থাপন
২. বাসস্টপ নিশ্চিত করা
৩. যাত্রী ছাউনী স্থাপন করা
৪. সড়কে ৪টি স্পিড ব্রেকার স্থাপন
৫. জেব্রা ক্রসগুলো সাদৃশ্য করা
৬. ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা নিশ্চিত করা
৭. ময়লা আবর্জনার ভাগাড় স্থায়ীভাবে অপসারণ করা
৮. গাড়ির পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা
৯ . পাবলিক টয়লেট স্থাপন করা
১০. সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন অনুযায়ী ড্রাইভার ও যাত্রীসহ যেকোনো আইন লঙ্ঘনকারীর দ্রুত ও যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা



