বিশ্ব

ট্রাম্পের সাইট হ্যাক করে এরদোয়ানের বক্তব্য প্রচার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট ‘ডোনাল্ড ট্রাম্প ডটকম’ হ্যাক করে সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্য প্রচার করা হয়েছে।

রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনিই ডোনাল্ড ট্রাম্পের ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। [ তথ্য সূত্র : সিএনএন ]

ওয়েবসাইট হ্যাক করে সেখানে তুর্কি ভাষায় হ্যাকার রুতআইলদিজ লেখেন, ‘যারা আল্লাহকে ভুলে গেছেন, তাদের মতো হইও না, আল্লাহ নিজেই তাদের ভুলিয়ে দেন। ’ সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এক ভাষণে পবিত্র কুরআনের এ বাণী উদ্ধৃত করেন।

ডোনাল্ড ট্রাম্পের ওয়েবপেজে হ্যাকারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিংক দেওয়া হয়েছে। রিপাবলিকান দলের নেতারা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button