স্পোর্টেইনমেন্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি আপলোড করেছেন সাকিব।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসাটা অনেক সম্মানজনক ছিলো।’

রোববার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ডিবিএল সিরামিকসের সঙ্গে শুভেচ্ছাদূর হিসেবে চুক্তি সাক্ষর করেছেন সাকিব। এরপর সন্ধ্যা নামতেই বিসিবি সভাপতি পাপনের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে দেখা করে আসেন তিনি।

এদিকে আবার আজ রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন সাকিব আল হাসান। তার আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না তা এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button