বাংলাদেশ

সিসি ক্যামেরায় রাজশাহী-সিলেট সিটির ভোট পর্যবেক্ষণ করছে ইসি

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটের সার্বিক পরিস্থিতি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ জুন) সকাল ৮টায় দুই সিটিতে ভোটগ্রহণের শুরু থেকেই রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে ইসির মনিটরিং শুরু হয়েছে।

প্রায় আট লাখ ভোটারের দুই সিটিতে ২ হাজার ৫০০টির মতো ভোটকক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসি সূত্রে জানা গেছে, সিলেট সিটিতে ৩ হাজার ২০৪টি এবং রাজশাহীতে ২ হাজার ৫০০টি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা দিয়ে সিলেট সিটি এবং ১ হাজার ৪৬৩টি সিসি ক্যামেরা দিয়ে রাজশাহী সিটি নির্বাচন ভবন পর্যবেক্ষণ করছে কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button