হোয়াইটওয়াশ এড়ালো টাইগারা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ।
আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে টাইগাররা।
মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামে টস হেরে প্রথমে বোলিং করতে নেমে আফগানিস্তানকে মাত্র ১২৬ রানেই গুঁটিয়ে দিয়েছিল লিটন দাসের দল। তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা। কিন্তু সাকিব-লিটনের পঞ্চাশোর্ধ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়।
শেষদিকে দলীয় ৮৯ রানের মাথায় মোহাম্মদ নবীর বলে সাকিব বিদায় নিলেও দলকে জয় নিয়ে মাঠে ছাড়েন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন।
স্কোর: আফগানিস্তান ৪৫.২ ওভারে ১২৬/১০
(আজমতউল্লাহ ওমরজাই ৫৬, হাসমতউল্লাহ শহীদি ২২, মুজিব উর রহমান ১১ ও নাজিবুল্লাহ জাদরান ১০)
বোলিং: (শরিফুল ৪/২১, তাসকিন ২/২৩, তাইজুল ২/৩৩, মেহেদী ১/৩৫, সাকিব ১/১৩)
বাংলাদেশ ২৩.৩ ওভারে ১২৯/৩
(লিটন দাস ৫৩*, সাকিব ৩৯,)



