বিশ্ব

ডে কেয়ারে হামলার ঘটনায় থাইল্যান্ডজুড়ে শোক

ডে কেয়ার সেন্টারে ভয়াবহ বন্দুক ও ছুরি হামলায় ২৩ শিশুসহ ৩৭ জন নিহতের ঘটনায় শোক পালন করছে থাইল্যান্ড।

শোক প্রকাশে থাইল্যান্ডজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় হাসপাতালের মর্গের সামনে শোকার্ত অভিভাবক ও স্বজনদের ভিড় জমেছে। সেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে স্বর্ণখচিত সাদা আর গোলাপি রঙের ছোট্ট ছোট্ট কফিন।

এ ছাড়া বাচ্চার খেলনা, কম্বল ও দুধের বোতল হাতে নিয়ে ডে কেয়ার সেন্টারের বাইরে কাঁদছেন অনেক অভিভাবক।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নং বুয়া লাম্ফু প্রদেশে একটি শিশু ডে কেয়ার সেন্টারে মর্মান্তিক এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারী প্রথমে ডে কেয়ার সেন্টারের কয়েকজন কর্মীকে গুলি করে, যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এরপর ঘুমন্ত অবস্থায় থাকা দুই বছরের কম বয়সী অন্তত ২৩ শিশুকে হত্যা করে।

Related Articles

Leave a Reply

Back to top button