অন্য খবর

পরীমণি’র পদ্মফুল

সংসার জীবনের নানা উত্থান পতনের পর নানা সুখবর দিচ্ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

এর মাঝেই পুত্র রাজ্যকে নিয়ে দীর্ঘদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলেন তিনি। বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার পদ্মফুল’।

আর এতেই ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন তিনি।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আপাতত সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নায়িকা। ইতোমধ্যে নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। সিনেমার নাম ‘চলো বদলে যাই’।

এছাড়া এ মাসের ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আসরে অংশ নেবেন শরীফুল রাজ ও পরীমণি।

Related Articles

Leave a Reply

Back to top button