অন্য খবর

‘পন্নিইন সেলভান’ সিনেমার মধ্য দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঐশ্বরিয়ার

দীর্ঘ চার বছর পর পরিচালক মণিরত্নমের ‘পন্নিইন সেলভান’ সিনেমার মধ্য দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করলেন
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ।এ সিনেমায় নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবী, দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।
গেল ৩০ সেপ্টেম্বর ৫০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। মুক্তির পর আলোচনায় চলে এসেছে সিনেমাটি। প্রথম দিনেই বিশ্বব্যাপী ৮৩ কোটি রুপি আয় করে এটি। মাত্র দুদিনে এ সিনেমার আয় দাঁড়িয়েছে ১৫৩.৪ কোটি রুপি। এর মধ্যে শুধু ভারতের বক্স অফিস আয় ৮৩.৪ কোটি রুপি। পাশাপাশি, বিশ্বের অন্য দেশগুলো থেকে আরও ৭০ কোটি রুপি আয় করেছে ‘পন্নিয়িন সেলবান’। [খবর ই টাইমসের ]।
‘পন্নিইন সেলভান’ উপন্যাসে মূলত প্রাচীনকালের চোলা সম্প্রদায়, রাজমহলের ক্ষমতা দখলের চক্রান্ত এসব ঐতিহাসিক ঘটনার বর্ণনা উঠে এসেছে। ২০১৯ সালে আসে ‘পন্নিইন সেলভান’ সিনেমার অফিশিয়াল ঘোষণা আসে। দুই খণ্ডে নির্মিত এ সিনেমার প্রথম খণ্ড মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। দ্বিতীয় খণ্ড মুক্তি পাবে ২০২৩ সালে। অনেকেই বলছেন, ভারতের বক্স অফিসের সব রেকর্ড ভাঙতে পারে এ সিনেমা।
এতে বিক্রম-ঐশ্বরিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জায়াম রবি, কার্তি, তৃষা কৃষ্ণান, শোভিতা ধূলিপালার মতো একঝাঁক তারকা।

Related Articles

Leave a Reply

Back to top button