বিশ্ব

আফগানিস্তানের বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৪৩

তালেবান শাসিত আফগানিস্তানের রাজধানীতে গত সপ্তাহে একটি শিক্ষা কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায়  নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (৩ অক্টোবর) আফগানিস্তানে জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) একটি আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলে লিঙ্গ-বিচ্ছিন্ন একটি স্টাডি হলে মহিলাদের পাশে বিস্ফোরণ ঘটায়। টুইটারের এক পোস্টের মাধ্যমে জাতিসংঘ জানায়, এই ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৩ জন। মেয়ে ও যুবতীরা এ হামলার প্রধান শিকার ছিলেন। বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হামলার সময় দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা চলছিল।

Related Articles

Leave a Reply

Back to top button