বিশ্ব

পঞ্চাশোর্ধ্বদের করোনা টিকার ৩য় ডোজ দেবে ব্রিটেন

আগামী বড় দিনের আগেই ৫০ বছরের বেশি বয়সীদের প্রত্যেক নাগরিককে করোনা টিকার তৃতীয় ডোজ দেবে ব্রিটেন।

ব্রিটেনের এক সংবাদমাধ্যমে একথা জানান ইংল্যান্ডের প্রধান মেডিক্যাল অফিসার ক্রিস হিট্টি। এবছর বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে পঞ্চাশোর্ধ্বদের কোভিড টিকার তৃতীয় ডোজ দেওয়ার চিন্তা-ভাবনা চলছে বলে জানান তিনি।

আগামী বড়দিনের আগে করোনা রোখার লক্ষ্যে দু’টি উপায়ের কথা ভেবেছে ব্রিটেন। তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ক্রিস। করোনার নতুন যে সব প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, সেরকমভাবে টিকা তৈরির প্রস্তুতি চলছে।

ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না— প্রচলিত এই টিকাগুলিরই তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button