বিশ্ব

নোবেল শান্তি মনোনীত হলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, দেশটির বিখ্যাত ব্যক্তিদের একটি দল পুতিনকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। গত ১০ সেপ্টেম্বর তারা অসলোতে এই মনোনয়নের আবেদন পাঠান।

এদিকে ধারনা করা হচ্ছে, এর পেছনে মূলত ক্রেমলিনের হাত রয়েছে। তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এই মনোনয়নের পেছনে ক্রেমলিনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button