বাংলাদেশ

বদলিতে রেকর্ড, একযোগে প্রায় ১২ শো কনস্টেবল বদলি

কক্সবাজার জেলা পুলিশের ১ হাজার ১৪১ কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। দেশের ইতিহাসে একযোগে জেলা পুলিশে এত বড় বদলির ঘটনা এই প্রথম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাদের বদলি করা হয়।

দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জেলা পুলিশের সকল সদস্যকে আজ বদলি করা হয়েছে। এখন সবাই নতুন সদস্য।

এদিকে, গতকাল বৃহস্পতিবার কক্সবাজার জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩৪ জন ইনস্পেক্টরকে বদলি করা হয়। তার আগে ১৬ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশ সুপারকে এবং ২১ সেপ্টেম্বর বদলি করা হয়েছিল আরও ৭ জন কর্মকর্তাকে।’

Related Articles

Leave a Reply

Back to top button