বাংলাদেশ

নিষিদ্ধ পিরানহা বিক্রি, ৫ ব্যবসায়ীকে কারাদণ্ড

নিষিদ্ধ পিরানহা, অস্ট্রেলিয়ান মাগুর ও ক্ষতিকর রং মাখিয়ে পঁচা মাছ বিক্রির অভিযোগে, পাঁচ মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কারওয়ান বাজারের মাছের আড়তে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্টেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে সারওয়ার আলম বলেন, মাছ দীর্ঘ সময় ধরে সতেজ রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করেছেন এসব ব্যবসায়ী। এ ছাড়া মাছের শরীরে বিভিন্ন রং ব্যবহার করেন তারা।

সারওয়ার আলম আরও জানান, অভিযানকালে কারওয়ান বাজারের পাঁচজন মাছ ব্যবসায়ীকে এক থেকে তিন মাস মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে, সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি, অস্ট্রেলিয়ান মাগুর বিক্রিসহ ক্ষতিকর রং দিয়ে পচা মাছ বিক্রির অভিযোগে ।

Related Articles

Leave a Reply

Back to top button