স্পোর্টেইনমেন্ট

নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হারল বাংলাদেশ

ডুনেডিন ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শনিবার সকালে আগে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসনদের ভয়ংকর গতি বলের সামনে ৪১ দশমিক ৫ ওভার টিকে থেকে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

অতিথি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ত্রাস ছড়িয়েছেন বোল্ট। তিনি ২৭ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক। এছাড়া নিশাম ২৭ রানে ২টি ও হেনরি ২৬ রানে ১টি উইকেট নেন। অর্থোডক্স স্পিনার মিচেল স্যান্টনার ২৩ রানে ২টি উইকেট নেন। উইকেট না পেলেও ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়ে অতিথি দলকে ভীষণ চাপে রাখেন জেমিসন।

বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মাহমুদউল্লাহ। এই রান করতে তিনি খেলেছেন ৫৪টি বল। এছাড়া মুশফিকুর রহিম ৪৯ বলে ২৩, লিটন দাস ৩৬ বলে ১৯ রান করেন।

ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২১ দশমিক ২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। আউট হয়েছেন শুধু মার্টিন গাপটিল (৩৮) ও ডেভন কনওয়ে (২৭) রান করেন।

একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

অনবদ্য বোলিং করে ট্রেন্ট বোল্ট পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ।

এরপর ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

Related Articles

Leave a Reply

Back to top button