নারায়ণগঞ্জে মসজিদে আগুনের ঘটনায় তিতাসের ৮ জন সাময়িক বহিস্কার

নিউজ নাউ বাংলা ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৮ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার ৭ সেপ্টেম্বর তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুন গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ৯টার দিকে মসজিদটিতে ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। এরপরদিন তিতাসের পরিচালক আলী মো. আল মামুন দূঘটনাস্থল পরিদর্শনে আসেন। সে সময় বায়তুস সালাম জামে মসজিদের মুসল্লিরা অভিযোগ করেন, তিতাসের গাফিলতির কারণেই মসজিদে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
তিতাসে পরিচালক ঘটনাস্থলেই স্থানীয় মুসল্লিদের অভিযোগের প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকদের বলেছিলেন, ‘মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিতাসের কোনও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে গতকাল রবিবার সকালে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।



