বাংলাদেশবিশ্ব

অভিযোজন বিষয়ক রিজিওনাল গ্লোবাল সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) এর বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিকেল সাড়ে ৩টায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান এবং জাতিসংঘের ৮ম সেক্রেটারি জেনারেল মিঃ বান কি মুন। দক্ষিণ এশীয় দেশগুলোর মন্ত্রীদের পাশাপাশি গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ভারকুইজেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন -বাংলাদেশ এর ভূমিকা সম্পর্কে গণমাধ্যমকে অবহিতকরণের জন্য ঢাকা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনলাইন প্লাটফর্ম ZOOM এর মাধ্যমে এক প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়েছে।

প্রেস কন্ফারেন্সে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সাংবাদিকদের ব্রিফ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button