বাংলাদেশ

নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, শপথ আজ সন্ধ্যায়

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই হিসেবে কণ্ঠভোটে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন। পরে কামরুল ইসলাম (ঢাকা-২) তা সমর্থন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভোটে দিলে তা কণ্ঠভোট পাস হয়।

আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে তাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

গত ২২ জুলাই দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। এতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

Related Articles

Leave a Reply

Back to top button