বাংলাদেশ

করোনার টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা গ্রহণ করেন তারা।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও একই হাসপাতালে করোনার টিকা নেন।

এর আগে, গত ৬ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনের মাঠে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণও টিনা নেন।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনার টিকা নেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

গত ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনার টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

এছাড়াও ইতোমধ্যে সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর অনেক নেতাকেই টিকা নিতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button