বিশ্ব

আল-জাজিরার সাংবাদিকের কারামুক্তি

বিনা বিচারে প্রায় ৪ বছর আটকে থাকা, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হোসেন কারামুক্ত হয়েছেন।

২০১৬ সালের ডিসেম্বরে মিশরীয় নাগরিক সাংবাদিক মাহমুদ হোসেনকে বন্দি করে সেদেশের সরকার। তার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ ও বিদেশি কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ গ্রহণ করে দেশের সুনাম ক্ষুণ্নের অভিযোগ আনে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেনি মিসর সরকার।

গতকাল শনিবার তিনি মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে যান।

আল-জাজিরার নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সৌগ এক বিবৃতিতে বলেছেন, ‘মাহমুদ হোসেনের এই মুক্তি সংবাদমাধ্যমের স্বাধীনতার পথে একটি মাইলফলক। এটি পরীক্ষিত ও অনুপ্রেরণার মুহূর্ত।’

মোস্তফা সৌগ আরও বলেন, ‘মাহমুদ হোসেনের মুক্তিতে আল-জাজিরা নেটওয়ার্ক স্বাগত জানিয়েছে। আমরা মনে করি, কেবল পেশাদারিত্বের জন্য কোনও সাংবাদিক যাতে এমন ভোগান্তির শিকার না হন।’

তিনি বলেন, ‘মাহমুদ হোসেন কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন। এতে আমরা খুবই সন্তুষ্ট। তার জীবন থেকে ৪টি বছর কেড়ে নেয়া হয়েছে। তার মৌলিক অধিকার হরণ করা হয়েছে।’

মাহমুদ হোসেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং অতীতের মতো পেশাদারিত্বের নতুন অধ্যায় শুরু করবেন বলেও আশা প্রকাশ করেন আল-জাজিরার নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক।

Related Articles

Leave a Reply

Back to top button